Ortho Songbad আর্কাইভ

ক্যাম্প থেকে পালানোর চেষ্টা, ১০ রোহিঙ্গা আটক

ক্যাম্প থেকে পালানোর চেষ্টা, ১০ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে বিনা অনুমতিতে বাইরে যাওয়ার চেষ্টাকালে ১০ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তাদের মধ্যে ৬ জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক জানান, আটকদের মধ্যে ৬ জনকে মোট ৫ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড করা হয়। অপর চারজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় দুই জনের মোবাইল জব্দ এবং দুই জনকে সতর্ক করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার