Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির কারণ জানে না দুই কোম্পানি

দর বৃদ্ধির কারণ জানে না দুই কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি দুটি হলো: সমতা লেদার এবং বাংলাদেশ সাবমেরিন কেবল।

সূত্র মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত সম্প্রতি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

মুল সাইট থেকে

পুজিবাজার