কুমিল্লা-৭ আসনে আ. লীগের কান্ডারি প্রাণ গোপাল

কুমিল্লা-৭ আসনে আ. লীগের কান্ডারি প্রাণ গোপাল
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তকে কুমিল্লা-৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ৩০ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ। এরপর ওই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

অধ্যাপক প্রাণ গোপাল দত্ত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সেসময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অধ্যাপক আলী আশরাফ নৌকার টিকিট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও ছিলেন আলী আশরাফ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস