Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংক রংপুর জোনের ‘শরীয়াহ্‌ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার

ইসলামী ব্যাংক রংপুর জোনের ‘শরীয়াহ্‌ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রংপুর জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ্‌ পরিপালন” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমদ। রংপুর জোনপ্রধান মীর রহমত উল্লাহর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। রংপুর জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার