রাঙ্গামাটিতে ইউসিবির ২০৫তম শাখার যাত্রা
রাঙ্গামাটিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২০৫তম শাখার যাত্রা শুরু হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত জামিল প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে শওকত জামিল বলেন, সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা ও ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে বহুমুখী বৈচিত্র্য এসেছে। এসব পরিবর্তনের সাথে সমন্বয় রেখে সর্বোত্তম সেবা দিয়ে যাচ্ছে ইউসিবি।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউসিবি দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সেবা নিশ্চিত করে আসছে।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, মো. হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সক্রেটারি এটিএম তাহমিদুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তারা।