Ortho Songbad আর্কাইভ

দেশের ছয় স্থানে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

দেশের ছয় স্থানে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
সিলেটের জৈন্তাপুর, দিনাজপুরের বিরল, কুড়িগ্রামের উলিপুর, নাটোর সদর, যশোরের বাঘারপাড়া ও ময়মনসিংহের ত্রিশালে এনআরবিসি ব্যাংক কার্যক্রম শুরু করেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) জৈন্তাপুর উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ ওলিউর রহমান। ত্রিশাল উপশাখার উদ্বোধন করেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।

এছাড়া নতুন শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগর্, ব্যাংকের কর্মকর্তাগণ, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার