হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের ২০১৯ সাল ভিত্তিক আইন অফিসার নিয়োগ পরীক্ষার (এমসিকিউ) সূচি প্রকাশিত হয়েছে। রোববার বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়।

বিজ্ঞপ্তি অনুসারে ২৪ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০টায় বাদশাহ ফয়সাল ইন্সটিটিউট (স্কুল ও কলেজ), রিং রোড, শ্যামলী,মোহাম্মাদপুর, ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় ১৮২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এতে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। প্রার্থীরা বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ব্যাংকার্স সিলেকশন কমিটি বিজ্ঞপ্তিতে জানায়, প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষার্থীকে কমপক্ষে ১ ঘণ্টা আগে উপস্থিত হতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস ও কাগজপত্র নেওয়া যাবে না।

উলেখ্য, প্রবেশপত্র ছাড়া কোন প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি