কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন শিরীন আখতার

কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন শিরীন আখতার
বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন শিরীন আখতার। তিনি ২০১৯ সাল থেকে এই ব্যাংকের ডিএমডি পদে কর্মরত আছেন।

জানা যায়, শিরীন আখতার অগ্রণী ব্যাংকে ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ইতোপূর্বে তিনি অগ্রণী ব্যাংকে বিভিন্ন শাখায় শাখা প্রধান, অঞ্চল প্রধান, বিভাগীয় প্রধান ও সিএফও এবং সার্কেল মহাব্যবস্থাপক ও সার্কেল প্রধান হিসেবে সর্বশেষ ময়মনসিংহ সার্কেলসহ ফরিদপুর, সিলেট ও ঢাকা সার্কেল-২ এ দায়িত্ব পালন করেন।

এদিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এমবিএ এবং বাংলাদেশ ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশ মহিলা আওমী লীগ, মোহাম্মদপুর থানার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আয়েশা রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী পরিচালক মরহুম খলিলুর রহমানের জ্যেষ্ঠ কন্যা।

এছাড়া তিনি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি