চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৭ জন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে এ সময়ে মারা গেছেন ২ জন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) মারা গিয়েছিলেন ৬ জন, শনাক্ত হয়েছিলেন ৬৪ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৫৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ১৬ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে লোহাগাড়ায় ১, সাতকানিয়ায় ৫, আনোয়ারায় ২, চন্দনাইশে ১, পটিয়ায় ১, রাউজানে ৬, হাটহাজারীতে ১৮, সীতাকুণ্ডে ৩ ও সন্দ্বীপে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া বাঁশখালী, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও মিরসরাই উপজেলায় কেউ আক্রান্ত হননি।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬২ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭৩ হাজার ১৮২ জন। বাকি ২৭ হাজার ৭৮০ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ১ জন নগরীর, অপর ব্যক্তি নগরীর বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৭২ জন।

উল্লেখ, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট