তুরস্কে নেচে ভক্তদের মাতিয়েছেন সালমান

তুরস্কে নেচে ভক্তদের মাতিয়েছেন সালমান
‘টাইগার থ্রি’ ছবির শুটিংয়ের জন্য তুরস্কে রয়েছেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। শুটিংয়ের মধ্যেই কিছুদিন আগে তারা তুরস্কের পর্যটন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘ভাইজান’র একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ভাইজান তার জনপ্রিয় ছবি ‘মুঝসে শাদি করোগি’র হিট ‘জিনে কে হ্যায় চার দিন’ গানে নেচে ভক্তদের মাতিয়েছেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সালমান খানের এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। আর সেই ভিডিও পোস্ট হওয়া মাত্রই ভাইজানের অনুরাগীদের দিল ‘গার্ডেন গার্ডেন’ হয়ে যায়। তুরস্কেও যে সালমানের লাখ লাখ ভক্ত-অনুরাগী রয়েছে, তা আবারও স্পষ্ট হলো এ ভিডিও থেকে।

ভিডিও দেখে বোঝাই যাচ্ছিল ‘টাইগার থ্রি’ টিম সেখানে গিয়ে কীভাবে মাতিয়ে রেখেছেন মানুষকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সালমান খানের ভিডিওটিতে অভিনেতাকে নিজস্ব স্টাইলে ‘জিনে কে হ্যায় চার দিন’ গানে নাচতে দেখা যাচ্ছে, যা দেখে ভিডিওর নিচে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তাদের কেউ কেউ লিখেছেন, ‘সালমান খানকে খুব মিষ্টি লাগছে। যখন ও নাচছে, খুব ভালো লাগছে।’ আবার কেউ লিখেছেন, ‘সালমান খানই সবচেয়ে সেরা এন্টারটেইনার।’

https://twitter.com/GaneshSyl/status/1437304653130223616?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1437304653130223616%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Fentertainment%2Fbollywood%2F61585

 

 

 

শুধু ভাইজানই নন, তুরস্কে দারুণ মেজাজে রয়েছেন ক্যাটরিনা কাইফও। ইস্তানবুলের দুর্দান্ত পরিবেশে অব শোল্ডার পোশাকে ছবিও পোস্ট করেছেন এ অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘এক থা টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’। শোনা যাচ্ছে সালমান খান, ক্যাটরিনা কাইফের সঙ্গে এ ছবিতে অভিনয় করতে দেখা যাবে ইমরান হাশমিকেও। যদিও কারও পক্ষ থেকেই সেই কথা ঘোষণা করা হয়নি।

সূত্র: এবিপি আনন্দ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার