পুঁজিবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ৬০৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৮২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।