মহামারি শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
মহামারি শুরুর পর প্রথমবারের মতো দুই সপ্তাহের সফরে দেশের বাইরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়বেন তিনি। এরই মধ্যে সফরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের সফরে প্রধানমন্ত্রী ফিনল্যান্ড হয়ে নিউইয়র্ক যাবেন। ফিনল্যান্ডে যাত্রা বিরতি থাকবে তার।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ (১৬ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে ব্রিফিং করবেন।
জানা যায়, নিউইয়র্কে সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি সফর করবেন। সেখানে তিনি ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। পরে ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনা ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ফিনল্যান্ডে যাত্রা বিরতির পর ১ অক্টোবর তিনি দেশে ফিরবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ১৭ বার ভাষণ দিয়েছেন এবং এটি নিয়ে ১৮তম বারের মতো জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন।