ইউসিবি’র পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি

ইউসিবি’র পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে আজ (সোমবার) অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) এর মাধ্যমে ট্রেজারি চালান সংগ্রহ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউসিবি এর ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল এবং বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ফোরকান হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আহমেদ জামাল। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুন নাহার, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চুক্তি অনুযায়ী খুব শীঘ্রই ইউসিবি’র সকল শাখার মাধ্যমে বিভিন্ন সরকারি ফি ও রাজস্ব সংগ্রহ করা যাবে এবং সরকারি ট্রেজারিতে জমা করা যাবে। এছাড়া এই প্রক্রিয়ার ফলে চালান রিয়েল টাইম যাচাই করা যাবে; ফলে চালানের যথার্থতা যাচাই করা সম্ভব হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি