ইবনে সিনার নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ১২ টাকা ৫৬ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৭ টাকা ৬৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৫ টাকা ৯২ পয়সা।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৮ টাকা ৬৯ পয়সা।
আগামী ১৮ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ অক্টোবর।