Ortho Songbad আর্কাইভ

মমেকের করোনা ইউনিটে আরও চার জনের মৃত্যু

মমেকের করোনা ইউনিটে আরও চার জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জন করোনায় আক্রান্ত হয়ে এবং অন্য দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

চলতি সেপ্টেম্বর মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে ৪৮২ এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল এই হাসপাতালে।

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জন ভর্তিসহ বর্তমানে মোট ১২৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ১২ জন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন ব্যক্তি।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় এক দিনে ৪০১টি নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.৯৯ শতাংশ। এ পর্যন্ত পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৮২৭ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৭২১ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার