Ortho Songbad আর্কাইভ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণের মাদক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪২ হাজার ৭২৪ পিস ইয়াবা, ১৮৩ গ্রাম ১০২০ পুরিয়া হেরোইন, দেশি মদ ১৭ বোতল, ৫০ কেজি ৩০৫ গ্রাম গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার