Ortho Songbad আর্কাইভ

মমেকের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

মমেকের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তবে এসময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের আইসিইউতে ১৩ জনসহ করোনা ইউনিটে মোট ১২৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ২৭৬টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন ১৯ জন। শনাক্তের হার ৬ দশমিক ৮৮ শতাংশ।

এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৪৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৭৩ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার