Ortho Songbad আর্কাইভ

সিপিডি অ্যান্ড চার্টার অ্যাওয়ার্ডিং সেরিমনি ২০২১ অনুষ্ঠিত

সিপিডি অ্যান্ড চার্টার অ্যাওয়ার্ডিং সেরিমনি ২০২১ অনুষ্ঠিত
সিজিআইএ নেটওয়ার্ক বাংলাদেশের আয়োজনে সিপিডি অ্যান্ড চার্টার অ্যাওয়ার্ডিং সেরিমনি ২০২১ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিজিআইএ চার্টারধারী ২২ জনকে সনদ প্রদান করা হয়।

রোববার (২৬ সেপ্টেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমিতে এটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিজিআইএ নেটওয়ার্ক বাংলাদেশের সভাপতি এম নুরুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া, সম্মানিত অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. সায়েদুর রহমান।

এদিকে কি নোট স্পিকার ছিলেন সিজিআইএ নেটওয়ার্ক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সাইয়েদ মাহমুদ জুবায়ের। এ সময় কাজী সানাউল হককে ফেলো মেম্বার হিসেবে সম্মানিত করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার