Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ দেবে বে-লিজিং

নগদ লভ্যাংশ দেবে বে-লিজিং
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড সমাপ্ত হিসাববছরের জন্য (৩১ ডিসেম্বর, ২০২০) ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছর এর পরিমাণ ছিল ১ টাকা ০৭ পয়সা। এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা। গত বছর এর পরিমাণ ছিল ১ টাকা ৬ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৯৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৮০ পয়সা।

আগামী ৪ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ অক্টোবর।

মুল সাইট থেকে

পুজিবাজার