Ortho Songbad আর্কাইভ

সূচকের সামান্য উত্থানে শেষ হলো লেনদেন

সূচকের সামান্য উত্থানে শেষ হলো লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুধবার (২৯ সেপ্টেম্বর) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার ডিএসইতে ২ হাজার ২৬৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন (মঙ্গলবার) ২ হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।

আজ প্রধান সূচক ডিএসসিএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়েছে। ডিএসই৩০ও বেড়েছে ৫ পয়েন্ট। তবে শরীয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমেছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজারে মোট ৩৭৬টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৫৪টি শেয়ারের দাম বেড়েছে। দর কমেছে ২২৩টি কোম্পানির শেয়ারে। এছাড়াও ৩৮টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার