Ortho Songbad আর্কাইভ

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা যান।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আইসিইউতে ৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৩৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩১৫টি নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনা শনাক্ত হয়েছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার