Ortho Songbad আর্কাইভ

জেপি মর্গানের এ্যাওয়ার্ড পেল ইউসিবি

জেপি মর্গানের এ্যাওয়ার্ড পেল ইউসিবি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) জেপি মর্গানের ‘২০২১ ইউএস ডলার ক্লিয়ারিং এমটি২০২ কোয়ালিটি রিকগনিশন এ্যাওয়ার্ড’ লাভ করে। ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিলের নিকট সম্মাননা তুলে দেন জেপি মর্গানের এক্সিকিউটিভ ডিরেক্টর, হেড অফ বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অফিস সাজ্জাদ আনাম।

বুধবার (৬ অক্টোবর) ইউসিবির কাছে এই পুরস্কার প্রদান করা হয়।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী; ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন; ইউসিবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ফিন্যন্সিয়াল ইন্সটিটিউশন ও অফশোর ব্যাংকিংয়ের প্রধান মুমতাজ আহমেদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেপি মর্গানের ফিন্যন্সিয়াল ইন্সটিটিউশনস গ্রুপ হোলসেল পেমেন্টস, এ্যাসোসিয়েট মো. আমিরুল ইসলাম এবং জেপি মর্গানের ফিন্যন্সিয়াল ইন্সটিটিউশনস গ্রুপ হোলসেল পেমেন্টস, এ্যানালিস্ট সাত্তার মো. ইমন।

মুল সাইট থেকে

পুজিবাজার