Ortho Songbad আর্কাইভ

ময়মনসিংহ মেডিকেলে আরও ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরও ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি জানান, আইসিইউতে চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৮৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। তবে এই নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হননি।

মুল সাইট থেকে

পুজিবাজার