রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে উপসর্গ নিয়ে একজন এবং করোনা নেগেটিভ হয়ে একজন মারা গেছেন।

শনিবার (০৯ অক্টোবর) সকাল ৯টা থেকে রোববার (১০ অক্টোবর) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) একজন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৬১ বছরের ওপরে একজন পুরুষ এবং ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন নারী রয়েছেন।

এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১০০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৮৮। বর্তমানে রাজশাহীর ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, নাটোরের ১৩ জন, নওগাঁর ১১ জন, পাবনার ১৩ জন, কুষ্টিয়ার চারজন, সিরাজগঞ্জের একজন এবং মেহেরপুরের দুজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১৮ জন।

এর আগে শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে পাঁচজনের নমুনায়।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৬২ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে দুজনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৩ দশমিক ১৪ শতাংশ এবং জয়পুরহাটের ২ দশমিক ৫৬ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট