কেরালায় ভূমিধসে নিহত ৬

কেরালায় ভূমিধসে নিহত ৬
ভারি বৃষ্টির কারণে বিপর্যস্ত ভারতের কেরালা রাজ্য। টানা বৃষ্টিতে সৃস্ট ভূমিধসে অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। খবর এনডিটিভির।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেরালার ইদুক্কি ও কোট্টায়াম জেলা। পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনা ও নৌবাহিনীর বিশেষ টিম।

আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, রোববার (১৭ অক্টোবর) সকাল পর্যন্ত ভারি বৃষ্টি অব্যাহত থাকবে।

এদিকে, রাজ্যের পত্থনমথিট্টা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিচুর, পলক্কড় জেলায় জারি রয়েছে রেড এলার্ট। এছাড়া, আরও ছয়টি জেলায় জারি রয়েছে অরেঞ্জ এলার্ট। এসব রাজ্য হলো তিরুঅনন্তপুরম, কোল্লাম, আলপ্পুঝা, পালাক্কড়, মলপ্পুরম, কোঝিকোড় ও ওয়ানাড়ে।

রাজ্যটির মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে উদ্ধার তৎপরতায় সব ধরনের সহযোগিতার কথা বলা হয়েছে সেনা ও নৌবাহিনীর সদস্যদের।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না