চীনে ফের মহামারি, আক্রান্ত আরও ১০৮

চীনে ফের মহামারি, আক্রান্ত আরও ১০৮
করোনা মহামারির প্রথম ধাক্কা কাটিয়ে উঠেছিল চীন। কিন্তু গত কয়েক সপ্তাহে আবারও বাড়তে শুরু করেছে এর সংক্রমণ। বিশেষজ্ঞরা একে বলছেন, মহামারির দ্বিতীয় ঢেউ। আর এর সবশেষ ঢেউয়ে আক্রান্ত হয়েছেন আরও শতাধিক মানুষ।

রোববার চীনে নতুন করে ১০৮ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। গত পাঁচ সপ্তাহের মধ্যে দেশটিতে এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা। এর আগে, শনিবারও সেখানে রোগী শনাক্ত হয়েছিলেন অন্তত ৯৯ জন।

সোমবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ডে নতুন আক্রান্তদের মধ্যে ৯৮ জনই বহিরাগত। মহামারির দ্বিতীয় ধাপে এটাই বহিরাগতদের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। ভয়ের ব্যাপার হচ্ছে, এসব রোগীদের মধ্যে ৬১ জনের শরীরেই কোনও ধরনের উপসর্গ ছিল না। এর আগে, গত শনিবার দেশটিতে বহিরাগত রোগী শনাক্ত হয়েছিলেন ৯৭ জন।

চীনে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ১৬০ জন, মারা গেছেন ৩ হাজার ৩৪১ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ।

সূত্র: রয়টার্স

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো