চট্টগ্রামে বিস্ফোরণে নিহত ১

চট্টগ্রামে বিস্ফোরণে নিহত ১
চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার কাশেম কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণটি কি ধরণের ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, হতাহতের পরিচয় জানা যায়নি। তবে তারা একই পরিবারের বলে জানিয়েছেন।

তিনি বলেন, বিস্ফোরণে আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একটা দল পাঠানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট