বগুড়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

বগুড়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি স্থানীয় একটি হোটেলে এ সমাবেশের আয়োজন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন।

বগুড়া জোনপ্রধান মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বগুড়া শাখাপ্রধান মো. রেজাউল ইসলাম। গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন পাইকর জুট মিল লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মো. ফজলুর রহমান পাইকর, প্রধান গ্রুপের চেয়ারম্যান মো. নাজির হোসেন প্রধান, বিপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিপ্লব প্রসাদ কানু, আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলি আলাল, আলাল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আলাল আহমেদ এবং বিসিএল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর টি এম আলী হায়দার।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান, এফসিসিএ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ. এম. শহীদুল এমরানসহ বগুড়া জোনের শাখা ব্যবস্থাপক ও বিশিষ্ট গ্রাহকরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি