গোপালগঞ্জে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

গোপালগঞ্জে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুরে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক।

রোববার (১৭ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে উপশাখাগুলোর কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম বলেন, গোপালগঞ্জ জেলায় কৃষিনির্ভর শিল্প কারখানা গড়ে ওঠার অপার সম্ভাবনা রয়েছে। স্বপ্নের পদ্মাসেতু এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করবে। নতুন নতুন খাতে অর্থায়ন করে এ অর্থনৈতিক অঞ্চলকে শক্তিশালী করতে এনআরবিসি ব্যাংক কাজ করবে। এনআরবিসি ব্যাংক তার সেবার মাধ্যমে কৃষি, কুটির, ক্ষুদ্র, অতিক্ষুদ্র (এসএমই) খাতে উদ্যোক্তা তৈরিতেও ভুমিকা রাখতে পারে।

ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, ব্যাংকিং সেবাকে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে নিয়ে যেতে এনআরবিসি ব্যাংক কাজ করছে। কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরিতে এনআরবিসি ব্যাংক গ্রামের মানুষকে প্রধান্য দিচ্ছে।

অনুষ্ঠানে ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি