মমেকের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

মমেকের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভাইরাসটির উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ময়মনসিংহের ও একজন জামালপুরের বাসিন্দা।

সোমবার (১৮ অক্টোবর) সকালে করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন ষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ ৮৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে আছেন ৩ জন। এছাড়াও সুস্থ হয়ে ৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ১৫৮ নমুনা পরীক্ষায় কোনো করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৯৩ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট