বোমা হামলায় সিরিয়ার ১৩ সেনা কর্মকর্তা নিহত

বোমা হামলায় সিরিয়ার ১৩ সেনা কর্মকর্তা নিহত
সিরিয়ায় রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণে ১৩ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
স্থানীয় সময় বুধবার (২০ অক্টোবর) সকালে দেশটির রাজধানী দামেস্কে এ হামলা হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরা জানিয়েছে, সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি বাসের কাছে দুটি বোমা বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। মানুষজন কর্মস্থল ও স্কুল-কলেজে যাওয়ার সময় ব্যস্ত রাস্তায় হামলাটি চালানো হয়।

খবরে বলা হয়েছে, বাসটি দামেস্কের হাফেজ আল-আসাদ সেতুর ওপর যেতেই দুটি বোমা বিস্ফোরিত হয়। সেখানে আরও একটি বোমা ছিল, সেটি নিষ্ক্রিয় করেছেন সেনা প্রকৌশলীরা।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না