গত সপ্তাহে আগ্রহের শীর্ষে সাউথ বাংলা ব্যাংক

গত সপ্তাহে আগ্রহের শীর্ষে সাউথ বাংলা ব্যাংক
গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩১টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ১৬.২৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন সনের ১৪.৯১ শতাংশ, বেক্সিমকোর ১১.৭৫ শতাংশ, ডেল্টা লাইফের ১০.৩০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৪৯ শতাংশ, সোনালী পেপারের ৬.৩৬ শতাংশ, ফরচুন সুজের ৫.৫৩ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩.৬৮ শতাংশ, জেনেক্সের ২.৭৭ শতাংশ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৭২ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন