যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১, আহত ৭

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১, আহত ৭
যুক্তরাষ্ট্রের জজিয়া অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

স্থানীয় সময় শনিবার রাতে অঙ্গরাজ্যটির ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশে এ ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানিয়েছে, জর্জিয়ার ফোর্ট ভ্যালিতে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে মোট আটজনকে গুলি করা হয়। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) এ ঘটনা তদন্ত করছে।

জিবিআই জানায়, গোলাগুলিতে নিহত ব্যক্তি ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির ছাত্র নয়। এছাড়া আহত ৭ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। হামলায় জড়িতদের শনাক্তে সহায়তা চেয়েছে তদন্তকারী কর্মকর্তারা। কোনো অভিযুক্তকে এখনও পর্যন্ত আটক করা যায়নি।

এ ঘটনার পর নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন করা হয়। পরে অবশ্য খুলে দেয়া হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না