ডিএসই কার্যালয়ের সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেছে বিনিয়োগকারীরা।
সোমবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর মতিঝিলে ডিএসইর কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।
উল্লেখ্য, সোমবার ডিএসইতে সূচকের পতনে লেনদেন শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ( ১২ টা ৪২ মিনিট) প্রধান সূচক ডিএসই হারিয়েছে ১৬০ পয়েন্ট। বর্তমানে সূচকটি ৬ হাজার ৮৪৫ পয়েন্টে অবস্থান করছে।
শরীয়াহ সূচক ডিএসই এস ২৭ পয়েন্ট হারিয়েছে। এছাড়াও ডিএসই ৩০ সূচক কমেছে ৭০ পয়েন্ট।