Ortho Songbad আর্কাইভ

মমেকের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

মমেকের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৬১ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার