Ortho Songbad আর্কাইভ

সায়হাম কটনের লভ্যাংশ ঘোষণা

সায়হাম কটনের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৬৪ পয়সা লোকসান হয়েছিল।

আগামী ১২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার