প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিলো এনআরবিসি ব্যাংক

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিলো এনআরবিসি ব্যাংক
শীতার্ত ও অসহায়-দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী কার্যালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের কম্বল তুলে দেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল।

কম্বল দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। এসময় ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম উপস্থিত ছিলেন।

ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই কম্বল দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকটি শিক্ষা, চিকিৎসা, প্রাকৃতিক বিপর্যয়সহ মানুষের বিভিন্ন প্রয়োজনে সিএসআর তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়ে থাকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি