মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক
লন্ডনভিত্তিক দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস প্রদত্ত ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক অ্যাওয়ার্ড ২০২১’ এককভাবে অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

গত ১৪ সেপ্টেম্বর ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ডের ঘোষণা দেয়া হয়।

গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডসের চেয়ারম্যান প্রফেসর হুমায়ুন দার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অ্যাওয়ার্ড গ্রহণ শেষে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসানের নিকট হস্তান্তর করছেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা।

এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি