রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভাইরাসটির উপসর্গে আরও ২ জন রোগী মারা গেছেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। এদের মধ্যে একজন নাটোর এবং একজন পাবনা জেলার বাসিন্দা।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪০ জন। বর্তমানে রাজশাহীর ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ২ জন, পাবনার ৪ জন এবং কুষ্টিয়ার ৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৯ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এ ছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৬ জন।

এর আগে মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ৫৭ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে একটি নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ২৪৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

এর মধ্যে ৭ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে ১ দশমিক ৮৩ শতাংশ, জয়পুরহাটে ৮ দশমিক ৫৭ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ১২ দশমিক ৫০ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট