আগ্রহের শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

আগ্রহের শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার দর বাড়ার শীর্ষে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ১৪ বারে ১ হাজার ২২০টি শেয়ার লেনদেন করে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামিক ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭২ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯.৭০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল, আলিফ ম্যানুফ্যাকচারিং, আমান ফিড, ইউনিয়ন ক্যাপিটাল, এডিএন টেলিকম, ডেল্টা স্পিনার্স ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন