আগ্রহ কমার শীর্ষে ডরিন পাওয়ার

আগ্রহ কমার শীর্ষে ডরিন পাওয়ার
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৩টির শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ডরিন পাওয়ারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস ডরিন পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৪.৮০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৯.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫.৭০ টাকা বা ৭.৬২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ডরিন পাওয়ার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হামিদ ফেব্রিক্সের ২.৯৪ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২.৮৯ শতাংশ, ইস্টার্ন কেবলসের ২.৭২ শতাংশ, ফরচুনের ২.৬৪ শতাংশ, আইসিবি এএমসিএল ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৪৬ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ২.৪৫ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২.৩০ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২.১৩ শতাংশ এবং জিবিবি পাওয়ারের শেয়ার দর ১.৯৯ শতাংশ কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন