একমি পেস্টিসাইডসের লেনদেন শুরু রোববার

একমি পেস্টিসাইডসের লেনদেন শুরু রোববার
সম্প্রতি প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি একমি পেস্টিসাইডসের লেনদেন আগামী রোববার (১৪ নভেম্বর) থেকে শুরু হবে। প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে ‘‘এন” ক্যাটাগরিতে লেনদেন করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “ACMEPL”। আর কোম্পানি কোড হবে ১৮৪৯৬।

কোম্পানিটির বুধবার (১০ নভেম্বর) সিডিবিএলের মাধ্যমে আইপিওর শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

একমি পেস্টিসাইডস গত ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আইপিও আবেদন সম্পন্ন করে।

জানা গেছে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করেছে।

গত ১৯ জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ৭৮৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন