দুই বছরের লভ্যাংশ ঘোষণা করলো আলিফ ম্যানুফ্যাকচারিং

দুই বছরের লভ্যাংশ ঘোষণা করলো আলিফ ম্যানুফ্যাকচারিং
শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড গত দুই বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর ৩০ জুন,২০২০ সমাপ্ত সময়ের জন্য ১.৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি।

বুধবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪৭ পয়সা আয় হয়েছিল।

আগামী ৩০ ডিসেম্বর,২০২১ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন