ইউনেসকোর এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটিতে শিক্ষামন্ত্রী

ইউনেসকোর এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটিতে শিক্ষামন্ত্রী
জাতিসংঘের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর এসডিজি-৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্যারিসে ইউনেসকোর সদরদপ্তরে ‘হাই লেভেল সেগমেন্ট অব ২০২১ গ্লোবাল এডুকেশন’ মিটিংয়ে তাকে সদস্য হিসেবে নির্বাচন করা হয়।

এসডিজি-৪ অর্জনে সদস্য দেশসমূহের কার্যক্রম জোরদার করা ও সহযোগীতা করার জন্য নতুন করে এই হাই লেভেল স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। বিশ্বের প্রত্যেক অঞ্চল থেকে দুইজন করে সদস্য নির্বাচন হয়েছেন। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী তাকে সদস্য হিসেবে নির্বাচিত করায় সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা