দক্ষিণ চীন সাগরে আমেরিকা-জাপানের যৌথ নৌ মহড়া

দক্ষিণ চীন সাগরে আমেরিকা-জাপানের যৌথ নৌ মহড়া
দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে নৌ মহড়ায় অংশ নিয়েছে জাপান।

জাপান সাগরে গত মাসে চীন ও রাশিয়া তিন দিনব্যাপী যৌথ মহড়া পরিচালনা করার পর দক্ষিণ চীন সাগরে জাপান ও আমেরিকার মহড়া চালাল। খবর জাপান টাইমসের।

এ ঘটনায় চীনের সঙ্গে উত্তেজনা বেড়েছে দেশ দুটির। জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ জেএস কাগা এবং আমেরিকার দুটি প্যাট্রল এয়ারক্রাফটসহ মহড়ায় চারটি জাপানি এবং দুটি মার্কিন যুদ্ধজাহাজ অংশ নেয়।

এ মহড়া সোমবার শুরু হয়েছে এবং এতে মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার ইউএসএস মিলিয়াস এবং পি-৮এ মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট অংশ নেয়।

এসব জাহাজ জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের একটি সাবমেরিনকে লক্ষ্যবস্তু কল্পনা করে মহড়া চালায়।

জাপানি মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ হিরোশি ইয়ামামুরা বলেন, এই মহড়ার মধ্য দিয়ে এ কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে, আমরা যে কোনো সমুদ্রসীমায় মহড়া পরিচালনা করতে পারি।

তবে দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকাকে চীন নিজের সীমানা বলে মনে করে। ফলে জাপান ও আমেরিকার এ মহড়া চীনকে ক্ষুব্ধ করে তুলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না