ফান্সের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

ফান্সের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) তার দফতরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এদিকে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হওয়ার পর থেকে আইসোলেশনে রয়েছেন তিনি। মঙ্গলবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

করোনাভাইরাস প্রতিরোধে সম্পূর্ণ ডোজ টিকা আগেই নিয়েছেন জ্যঁ ক্যাসটেক্স। কিন্তু এরপরও করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

রয়টার্স বলছে, সম্প্রতি বেলজিয়াম সফরে যান ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। সেখানে তিনি বেলিজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সাজান্ডার দ্য ক্রোর সঙ্গে বৈঠক করেন। পরে ফ্রান্সে ফিরে ক্যাসটেক্স নিজের মেয়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর পান। এরপর ফরাসি প্রধানমন্ত্রী করোনা পরীক্ষা করেন এবং পরীক্ষায় পজিটিভ হন।

এক বিবৃতিতে ফরাসি প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, জ্যঁ ক্যাসটেক্স আগামী ১০দিন আইসোলেশনে থাকবেন এবং ওই অবস্থা থেকেই তিনি তার দায়িত্বপালন অব্যাহত রাখবেন।

সম্প্রতি ইউরোপজুড়ে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। আর তাই সংক্রমণ কমিয়ে আনতে এবং মানুষকে হাসপাতালে ভর্তি হওয়া ঠেকাতে ইউরোপের বহু দেশ লকডাউনসহ করোনা বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে। সোমবার থেকেই দেশজুড়ে লকডাউন আরোপ করেছে অস্ট্রিয়া।

তবে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ বলছেন, করোনার সংক্রমণ রুখতে ফ্রান্সে এ ধরনের কোনো নিয়মের প্রয়োজন নেই। কারণ দেশটির হেলথ পাস বিষয়ক নিয়মগুলো ইতোমধ্যেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে অনেকটা সফল হয়েছে। তবে করোনার টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করতে চান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না