চট্টগ্রাম বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণের বারসহ যাত্রী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণের বারসহ যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ১০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও এনএসআই। এসব স্বর্ণের দাম প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমানবন্দরে পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে বাংলাদেশ বিমানের যাত্রী মো. সোহেল অবৈধভাবে স্বর্ণগুলো নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে স্বর্ণের বার জব্দ ও সোহেলকে আটক করেছে।

জানা গেছে, সোহেলের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার, স্বর্ণের পাত ও স্বর্ণালংকার পাওয়া গেছে। আটক সোহেলের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট