Ortho Songbad আর্কাইভ

আগামীকাল লেনদেন চালু ৫ কোম্পানির

আগামীকাল লেনদেন চালু ৫ কোম্পানির
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামী মঙ্গলবার (৩০ নভেম্বর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো- এইচ.আর টেক্সটাইল, ওয়ান ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা ও আরডি ফুড লিমিটেড।

আজ সোমবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার