চাঁদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

চাঁদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত
চাঁদপুরে ঘুরতে এসে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলার হাজিগঞ্জ উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল ধেররা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলাশর এলাকার সুজন (৩০), মনির (৩৫) ও সোহাগ (৩৫)। তারা সবাই বেলাশর এলাকার বাসিন্দা।

নিহতদের সঙ্গে আসা রাহিম গণমাধ্যমে জানান, তারা দুপুর ১২টায় কুমিল্লা থেকে চাঁদপুর ঘুরতে আসার উদ্দেশ্যে রওনা হয়। ছয়জন দুটি মোটরসাইকেলযোগে তারা চাঁদপুরে আসছিল। পথিমধ্যে হাজীগঞ্জের দুর্ঘটনাস্থলে পৌঁছালে চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস প্রথমে মোটরসাইকেলটিকে এক পাশ থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তায় পড়ে যায়। এসময় বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমে জানান, আমরা কিছু বুঝে ওঠার আগেই এসে দেখি দুইজনের মরদেহ পড়ে আছে। তাদের ওপর দিয়ে বাস চলে যাওয়ায় দুইজনেরই মাথা থেঁতলে গেছে। একজন কিছুক্ষণ জীবিত থাকলেও অল্প সময়ের ভেতরে তার মৃত্যু হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট