শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ

শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ
জানুয়ারির ২৭ তারিখ মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের সপ্তম আসর। এদিন করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে মুলতান সুলতানস ও ২০২০ আসরের চ্যাম্পিয়ন করাচি কিংস। একইদিন অপর ম্যাচে লড়বে ২০১৯ সালের চ্যাম্পিয়ন কোয়েটা গ্লাডিয়েটরস ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি।

জানা যায়, ছয়টি দল নিয়ে ৩২ দিন ধরে চলবে চার-ছক্কার এই ধুন্ধুমার আসর। ম্যাচ হবে মোট ৩৪টি।

আগামী ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত করাচিতে হবে ১৫টি ম্যাচ। এরপর পিএসএল যাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেখানে ১০ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পিএসএল। সেখানে হবে আরও ১৫টি ম্যাচ, চারটি প্লে-অফ। ২৭ ফেব্রুয়ারি হবে ফাইনাল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার এমনভাবে পিএসএলের সূচি তৈরি করেছে যাতে সবগুলো দল করাচি ও লাহোরে সমান সংখ্যক ম্যাচ খেলতে পারে।

তার আগে ১২ ডিসেম্বর লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে হবে পিএসএল-২০২২ এর ড্রাফট। ১০ ডিসেম্বর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের খেলোয়াড় ধরে রাখার সুযোগ পাবে। এ বছর প্রত্যেকটি দল ৮ জন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো